কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ফল উৎসব
ফাস্টফুড আর কৃত্রিম খাবারের ভিড়ে আমাদের নতুন প্রজন্ম দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুণ ভুলতে বসেছে। আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দেশীয় ফলের কোনো বিকল্প নেই। কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকতার পাশাপাশি এই ধরণের ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী উৎসব আয়োজন করে অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। এই ধারা অব্যাহত রাখা উচিত।
বুধবার(৮ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ফল উৎসব-২০২৬ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। কোম্পানীগঞ্জ থানা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উৎসবে রকমারি দেশীয় ফলের পসরা সাজানো হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কমকর্তা আরিফুর রহমান নয়ন, উপজেলা কৃষি কমকর্তা রাজিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পল্লী বিদ্যুতের ডিজিএম ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জাতীয় নাগরিক পার্টির উপজেলার আহবায়ক উবায়েদ আহমদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাষ্টার আবুল খায়ের, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গিয়াস উদ্দিন, কোম্পানীগঞ্জ থানা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবিদুর রহমান, যুব ও ক্রীড়া সংগঠক এখলাস আহমদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাঈম মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সাবেক আমীর আজমান আলী, কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন জেলার সহসভাপতি জুয়েল আহমদ, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারোয়ার প্রমুখ।
উৎসবের মূল আকর্ষণ ছিল টেবিলজুড়ে সাজানো বাহারি ফলের মেলা। সবশেষে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসবের সমাপ্তি ঘটে।
সোহেল রানা/ সজল আহমেদ
মন্তব্য করুন: