কানাডা ভিসার নামে অর্থ আদায়ের অভিযোগ, সিলেটে চাঞ্চল্য
Led Bottom Ad

কানাডা ভিসার নামে অর্থ আদায়ের অভিযোগ, সিলেটে চাঞ্চল্য

প্রথম ডেস্ক

১০/০৫/২০২৬ ২৩:৩৮:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর উপশহর এলাকার একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে কানাডার ভিজিট ভিসা প্রসেসিংয়ের নামে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। সিলেট নগরীর উপশহরের গার্ডেন টাওয়ারের নিচতলায় অবস্থিত প্রতিষ্ঠানটির নাম ড্রিম ট্রাভেলিং ওয়ার্ল্ড। প্রতিষ্ঠানের মালিক এহসানুল হক আমিন। প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন বড়লেখার ফয়সল নামের অপর এক ব্যক্তি।  


অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানটি কানাডায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সুযোগের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ভিসা প্রসেসিং, এমব্যাসি ফি ও সার্ভিস চার্জের নামে টাকা নিয়েছে। তাঁদের অভিযোগ, এসব অর্থের একটি অংশ “অফেরতযোগ্য” হিসেবে উল্লেখ করা হয়েছে।


এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু ভিডিও নিয়েও প্রশ্ন উঠেছে। কয়েকজনের অভিযোগ, প্রচারণায় বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।


ভুক্তভোগী দাবি করা কয়েকজন জানান, ভিসা আবেদন বাতিল হলে তাঁদের অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এ নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে।


সচেতন মহলের পরামর্শ, বিদেশগমন বা ভিসা প্রসেসিংয়ের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন, বিশ্বাসযোগ্যতা ও পূর্বের কার্যক্রম যাচাই করা উচিত।


প্রতিষ্ঠানের মালিক এহসানুল হক আমিন এর সেলফোনে যোগাযোগ করা হলেও সাড়া না পাওয়ায় মন্তব্য আদায় করা সম্ভব হয়নি। 

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad