সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান শনিবার

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান শনিবার

প্রথম ডেস্ক

২১/০৯/২০২৬ ২২:০৪:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের বহুল প্রতীক্ষিত অভিষেক অনুষ্ঠানকে বর্ণাঢ্য, সুন্দর ও সার্থক করে তোলার লক্ষ্যে এক প্রস্তুতি সভা ও জরুরি কার্ড এবং পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮:৩০ মিনিটে সিলেটের নাইওরপুলস্থ ‘হোটেল প্যারাডাইস ইন’-এ এই সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল মুমিন মল্লিক মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেন-এর চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠন নেতৃবৃন্দ হুসেইন আহমদ ও রাসেল আহমেদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসন গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান, উপদেষ্টা জহিরুল ইসলাম তুহিন, আব্দুর রহমান দুদু ও আব্দুল আজিজ।

সভায় বক্তারা সিলেটে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সার্বিক কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বলেন, "ব্যবসায়ীরা অর্থনীতির চালিকাশক্তি। ঐক্যবদ্ধ চেতনার মাধ্যমেই সব বাধা অতিক্রম করে ব্যবসায়িক সমাজকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব।"

সভাপতির বক্তব্যে আব্দুল মুমিন মল্লিক মুন্না উপস্থিত সবাইকে দিকনির্দেশনামূলক পরম পরামর্শ দেন এবং আগামী ২৬ শে সেপ্টেম্বরের অভিষেক অনুষ্ঠানকে শতভাগ সার্থক ও স্মরণীয় করে তুলতে পরিষদের সকল সদস্য ও ব্যবসায়ীদের উদাত্ত আহ্বান জানান।

হাসান কবির / নীরব চাকলাদার/ প্রসি- ২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad