সুজাউল জনি -এর দুটি কবিতা

সুজাউল জনি -এর দুটি কবিতা

প্রথম ডেস্ক

২২/০৯/২০২৬ ০২:১৫:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফিরবে

*

ইচ্ছে করে মনের ঘরে

স্বপ্ন দেখে পথের দ্বারে

রেখেছে আজ কতজনে

বন্দী করে জীবনভরে।


স্বপ্ন বড় অদ্ভুত নারে

ভাবনা জুড়ে ডাকে কারে

নয়ন জুড়ে অশ্রু ঝরে

রাত্রি এখন চলে নাইরে।


বাঁধন দিয়ে আপন করে

ফিরলে না মনের কোণে

রাত্রি জুড়ে ভাবি তারে

অন্ধ এখন নয়ন জুড়ে।


ভাবায় নাকি আপন করে

বিশ্বাস এখন নাইরে ঘরে

ফিরছে এখন নদীর তীরে

অশ্রুর জলে সাগর হলে—

ফিরবে কি আপন ঘরে?


মায়া

*

বন্ধ এই দেওয়ালঘরে

মুক্ত হতে চাই।

দুনিয়ার ওই মায়ার শহর

ছায়া হতে চাই।

মায়ার ওই কায়ায় পড়ে

জীবন তো আর চলে নারে।


মায়ার জীবন ছায়ায় ভরা

বিষাক্ত ওই ভুবন।

ভাগ্যের কথা কইস না তোরা

বুঝতে নাহি চায় মন।


দুনিয়ার ওই মায়ার পিছে

নাহি যেতে চায়।

না বুঝিয়া মায়ার শহর

থাকতে কেন চায়?

দিন ফুরিয়ে রাত আসিবে

সময় ফুরালে শেষ।


প্রথম সিলেট সাহিত্য ডেস্ক

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad