জাকার্তায় বাংলাদেশ দলে যোগ দিলেন সামিত সোম

জাকার্তায় বাংলাদেশ দলে যোগ দিলেন সামিত সোম

প্রথম ডেস্ক

২২/০৯/২০২৬ ১২:৪৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ফিফা আসিয়ান কাপের প্রস্তুতিতে এবার পূর্ণ শক্তির বাংলাদেশ দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় জাতীয় দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন প্রবাসী তারকা মিডফিল্ডার সামিত সোম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে স্বাগত জানান জাতীয় দলের টিম ম্যানেজার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ দল। দীর্ঘ যাত্রার ধকল সামলে নিতে প্রথম দিনের অনুশীলনে খেলোয়াড়দের মূলত স্ট্রেচিং ও রিকোভারি সেশনে রাখা হয়। এরপর ধীরে ধীরে পূর্ণাঙ্গ অনুশীলনের প্রস্তুতি শুরু করে দল।

সামিতের আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী এবং বোরহাম উডের ফারহান আলী ওয়াহিদ। সামিত সোম দলের সঙ্গে যোগ দেওয়ায় এবার পূর্ণ হলো বাংলাদেশ দলের সদস্যসংখ্যা।

দলের সঙ্গে মিশে এখন সতীর্থদের সঙ্গে নিয়মিত অনুশীলনে নামার অপেক্ষায় রয়েছেন সামিত। ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে নিজেদের সেরাটা দিতে প্রস্তুতি নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসর শুরু হবে।

এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের দল।

বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad