রাতারগুলে প্লাষ্টিকের দুই শত 'ইছাকুইন' পুড়িয়ে দিলো ‘ধরা’
Led Bottom Ad

রাতারগুলে প্লাষ্টিকের দুই শত 'ইছাকুইন' পুড়িয়ে দিলো ‘ধরা’

প্রথম ডেস্ক

১০/০৫/২০২৬ ২৩:১৯:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাতারগুল জলার বনে চোরা শিকারীরা স্থানে স্থানে ফেলে রেখেছে প্লাস্টিক দিয়ে বানানো ফাঁদ। যে ফাঁদে শুধু মাছ নয়, ধরা পড়ছে মাছের পোনা, চিংড়ি পোনা, কাঁকড়া, ব্যাঙ, সাপ। এই ফাঁদকে স্থানীয়ভাবে বলা হয় 'ইছাকুইন'। রাতারগুল গ্রামের মাঝের ঘাটে গতকাল শনিবার বিকেলে প্রায় দুই শত 'ইছাকুইন' পুড়িয়ে দেয়া হলো। 


ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কর্মী ও রাতারগুল গ্রামের বাসিন্দা সোনা মিয়ার উদ্যোগে গ্রামবাসীরা কয়েক দিন ধরে এই প্লাস্টিকের ফাঁদ উদ্ধার করেন। উদ্ধার করে আনা প্রায় দুই শত 'ইছাকুইন' নামের ফাঁদ আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। 


পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সিলেট শাখার আহ্ববায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার) ও সদস্য সচিব আব্দুল করিম কিম প্রায় দুই শত প্লাস্টিক ফাঁদে আগুন ধরিয়ে দিয়ে বলেন, রাতারগুলের মত একটি প্রতিবেশগত সংকটাপন্ন জলজভূমিতে নির্বিচারে জলজ প্রাণ বিনষ্টের 'ইছাকুইন' নামক প্লাস্টিক ফাঁদ পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই ফাঁদ যারা পানিতে ফেলছে সামান্য লাভের আশায় তারা নিজেও জানে না আগামী প্রজন্মের জন্য কি ভয়াবহ ক্ষতি হচ্ছে। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট এর ট্রাস্টি ও সুপ্রিম কোর্টের আইনজীবী  গোলাম সোবহান চৌধুরী, পরিবেশ কর্মী নাহিদ পারভেজ বাবু, রাতারগুল গ্রামের আমির আলী, আরব আলী, ফখরুল ইসলাম, মিনহাজ উদ্দিন, দুলু মিয়া প্রমুখ।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad