সিলেটের চেঙ্গের খালে বিএনপি-জামায়াত সিন্ডিকেট
Led Bottom Ad

রাতের আঁধারে বালু লুটের মহোৎসব

সিলেটের চেঙ্গের খালে বিএনপি-জামায়াত সিন্ডিকেট

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০৫/২০২৬ ১৩:২৩:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

রাজনীতির মাঠে আদর্শিক অবস্থান ভিন্ন হলেও সিলেটের শহরতলি দিয়ে প্রবাহিত চেঙ্গের খাল নদী থেকে বালু লুটের মিশনে একাট্টা হয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর একদল প্রভাবশালী নেতা। একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করছেন তাঁরা। এতে নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে, হুমকির মুখে পড়েছে শত শত একর ফসলি জমি ও বসতভিটা। প্রশাসনের উদাসীনতায় এই ধ্বংসযজ্ঞ চললেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে ড্রেজার বসিয়ে বালু তোলার কার্যক্রম সবচেয়ে বেশি সক্রিয় থাকে। ভোরের আলো ফোটার আগেই ইঞ্জিনচালিত নৌযান ও কার্গোর মাধ্যমে উত্তোলিত বালু সরিয়ে নেওয়া হয়। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন জামায়াত নেতা ও প্রভাষক খলিল আহমদ, সদর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ইমরান গাজী, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান রুহেল, জেলা যুবদলের জামাল এবং বিএনপি সমর্থক এমদাদ। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা জানান, কেউ প্রতিবাদ করতে গেলে তাঁদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে চামাউড়াকান্দি, ঝৈনকাকান্দি ও সরিষাকান্দি এলাকায় ভাঙন শুরু হয়েছে।

অভিযুক্তদের মধ্যে সিদ্দিকুর রহমান রুহেল বালু উত্তোলনের কথা অস্বীকার করে দাবি করেন, ‘সিটি এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠান নদীটি ইজারা নিয়েছে। তবে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ এবং পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আমীর হোসাইন খান জানিয়েছেন, চেঙ্গের খালে কোনো বৈধ বালুমহাল নেই এবং ইজারার বিষয়েও তাঁরা অবগত নন। অভিযুক্ত খলিল আহমদও নিজেকে নির্দোষ দাবি করে বিষয়টি এড়িয়ে গেছেন। গত ৫ই আগস্ট পটপরিবর্তনের পর এই অবৈধ বালু উত্তোলন আরও বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদরা। তাঁরা বলছেন, এভাবে বালু তুললে নদীর গভীরতা ও প্রবাহের ভারসাম্য নষ্ট হয়ে দীর্ঘমেয়াদী প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad