ছাত্র ইউনিয়ন সিলেটের নেতৃত্বে সন্দীপ-সুস্মিতা-নাবিল
Led Bottom Ad

ছাত্র ইউনিয়ন সিলেটের নেতৃত্বে সন্দীপ-সুস্মিতা-নাবিল

প্রথম ডেস্ক

০৯/০৫/২০২৬ ২২:৪৩:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৭তম জেলা সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন সন্দীপ দাস, সাধারণ সম্পাদক সুস্মিতা বিশ্বাস অথৈ এবং সাংগঠনিক সম্পাদক নাবিল মোস্তফা।


শনিবার নগরের সারদা স্মৃতি ভবন-এ আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) সিলেটের সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্য। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।


আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি দীপঙ্কর সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রনেতা সুস্মিতা বিশ্বাস অথৈ। বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানববেন্দ্র দেব, কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা, কেন্দ্রীয় সদস্য প্রশান্ত কৈরি, সিপিবি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ অন্যরা।


বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভূমিকা রেখে যাবে।


সম্মেলনে ১৯ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি স্বর্ণালী গোয়ালা, সহকারী সাধারণ সম্পাদক শ্রাবণ দাস ও প্রতীক দাস পাপন, কোষাধ্যক্ষ জয়দেব রায় জয়, দপ্তর সম্পাদক নীলকান্ত দাশ জিৎ, শিক্ষা ও গবেষণা সম্পাদক দেবদ্যুতি প্রণমী মিথী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রীতম চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক তীব্র তালুকদার প্রমুখ।


এ ছাড়া মহান মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম হন অভিজিৎ চক্রবর্ত্তী, দ্বিতীয় সৌনক চক্রবর্ত্তী ও তৃতীয় সায়ন ব্যানার্জী। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট জেলা।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad