সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ডুয়েল গেজ রেললাইনের সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী
Led Bottom Ad

সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ডুয়েল গেজ রেললাইনের সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৫/২০২৬ ২১:১২:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ডুয়েল গেজ রেললাইন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা যাচাই বা সমীক্ষা চলছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার (৯ মে) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত এই প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শনে সিলেট সফরে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান রেলপথে ইঞ্জিনের সংকট রয়েছে, যা সমাধানে সরকার দ্রুত কাজ করছে। তিনি উল্লেখ করেন যে, রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে শুধু যাত্রীসেবা নয়, পণ্য পরিবহনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সেবার মান বৃদ্ধিতে সীমাবদ্ধতা থাকলেও মাঠপর্যায়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া রেলের বেদখল হওয়া জমি উদ্ধারে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সিঙ্গেল লাইনে দুর্ঘটনার কারণে যে শিডিউল বিপর্যয় ঘটে, তা রোধে ডাবল ও ডুয়েল গেজ লাইন নির্মাণই স্থায়ী সমাধান এবং সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad