সিলেটে বিএনপি নেতার অর্ধকোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে ৯ জন গ্রেপ্তার
Led Bottom Ad

সিলেটে বিএনপি নেতার অর্ধকোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে ৯ জন গ্রেপ্তার

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০৫/২০২৬ ১৬:১১:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় বিকাশের এক সুপারভাইজারসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ছিনতাইয়ের ঘটনায় টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে আগাম তথ্য সরবরাহ এবং নিরাপত্তায় গাফিলতির মাধ্যমে ‘ভিতরের লোক’ জড়িত থাকতে পারেন।


গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার শাহেদ আহমদ, ডিএসও আদনান, আবু তাহের ও রুপায়ন বিশ্বাস। এ ছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় থাকা চারজনের বিরুদ্ধেও সন্দেহের কথা জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের টাকা পৌঁছে দিতে ৮১ লাখ ৮২ হাজার টাকা নিয়ে একটি প্রাইভেটকার রওনা হয়। দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন গাড়ির গতি কমিয়ে ভয়ভীতি দেখিয়ে পাঁচটি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।


মোগলাবাজার থানা–পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad