তরুণদের বাস্তবমুখী দক্ষতা ও নেতৃত্বগুণ অর্জনের আহবান বাণিজ্যমন্ত্রীর
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি অর্জন করতে তরুণ প্রজন্মকে যুগোপযোগী জ্ঞান, বাস্তবমুখী দক্ষতা ও ইতিবাচক মানসিকতা অর্জনের আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৮ মে) সিলেটের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) আয়োজিত ‘ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব গড়ার অনুপ্রেরণামূলক বক্তব্য’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হলো তরুণ প্রজন্ম, তাই তাদের কেবল পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ না থেকে সমস্যা সমাধানের ক্ষমতা এবং নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিতে হবে। একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য সৃজনশীলতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন। একই সাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন, যারা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
এ রহমান
মন্তব্য করুন: