হাওরের দুর্নীতিতে ছাড় নয়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
Led Bottom Ad

হাওরের দুর্নীতিতে ছাড় নয়, আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৫/২০২৬ ১৯:৪৫:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওরাঞ্চলের উন্নয়ন প্রকল্পে গত ১৭ বছরে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শুক্রবার (৮ মে) বিকেলে সিলেট সার্কিট হাউসে আয়োজিত হাওর ও আঞ্চলিক উন্নয়নবিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে শতভাগ অঙ্গীকারবদ্ধ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, হাওরে বাঁধ নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে অতীতে যে লুটপাট ও সমন্বয়হীনতা হয়েছে, তা বিভাগীয় পর্যায় থেকে শুরু করে আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় বিচার করা হবে।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই। তিতুমীর আরও তথ্য দেন যে, সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালকের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে এবং প্রধানমন্ত্রীর সম্মতিতে ঢাকায় একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতের অপরিকল্পিত উন্নয়নের ফলে হাওরের জীববৈচিত্র্য ও পানি প্রবাহের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে এখন সরকার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। এই ব্রিফিংয়ে সিলেটের স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad