মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি রদবদল সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Led Bottom Ad

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি রদবদল সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৫/২০২৬ ১৯:৪০:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চাইলেই হুট করে পরিবর্তন বা বাতিল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (৮ মে) সকালে সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদের উদ্যোগে নির্মাণাধীন ‘ন্যাচারাল পার্ক’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের চুক্তি কোনো ব্যক্তিগত সমঝোতার মতো নয় যে চাইলেই চট করে রদবদল করা যাবে; তবে বাস্তবায়ন পর্যায়ে যদি দেশের স্বার্থবিরোধী কোনো ধারা পরিলক্ষিত হয়, তবে তা সংশোধনের আইনি সুযোগ চুক্তির ভেতরেই সংরক্ষিত থাকে। একটি চুক্তিতে উভয় পক্ষের স্বার্থ রক্ষিত হওয়ার মাধ্যমেই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি হয় এবং সেটিই চুক্তির মূল ভিত্তি হিসেবে কাজ করে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কা প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে তেলের দাম বৃদ্ধি খুবই সামান্য এবং এটি একটি ‘ওয়ানটাইম ইনক্রিজ’ হওয়ায় এর প্রভাব দীর্ঘস্থায়ী বা ‘স্টিকি’ হবে না। তিনি সতর্ক করে বলেন, ডিজেলের দাম বাড়ার অজুহাতে কেউ যদি বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বা অযৌক্তিকভাবে বাড়িয়ে দেয়, তবে সরকার তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad