পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় ওসমানীনগরে দলিল লেখক আটক
Led Bottom Ad

পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় ওসমানীনগরে দলিল লেখক আটক

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০৭/০৫/২০২৬ ১৯:৪১:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় মোঃ মকবুল হোসেন (৫৬) নামে এক দলিল লেখককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (গতকাল) বিকেল ৪টার দিকে উপজেলার দয়ামীর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ মকবুল হোসেন উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি রাইকদারা থেকে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি মামলায় অভিযুক্ত হিসেবে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভুইয়া বলেন,আটক আসামিকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad