'পর্যাপ্ত তেল মজুত আছে, শঙ্কার কারণ নেই': জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
Led Bottom Ad

'পর্যাপ্ত তেল মজুত আছে, শঙ্কার কারণ নেই': জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রথম ডেস্ক

২৪/০৩/২০২৬ ১৩:০৩:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশে হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকট দেখা দিলেও জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বস্তবাণী শোনান। মন্ত্রী বলেন, হঠাৎ করে তেলের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়াই বর্তমান সংকটের মূল কারণ; তবে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। তিনি জনগণকে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত না করার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, সবাই যাঁর যাঁর প্রয়োজন মতো তেল পাবেন এবং এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি সবাই কেবল প্রয়োজনের টুকু সংগ্রহ করেন, তবে সরবরাহ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। তেলের দাম বৃদ্ধির গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, তেলের দাম নির্ধারণ বা পরিবর্তনের বিষয়টি এনার্জি রেগুলেটরি কমিশনের এখতিয়ার; তবে সরকার বর্তমানে তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাজার তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন যাতে কৃত্রিম সংকট তৈরি করে কেউ ফায়দা লুটতে না পারে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad