দিরাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিরাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,দিরাই

০৫/০৯/২০২৬ ২২:১৪:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সনি দিরাই পৌরসভার আয়লাবাজ গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ছাড়াও তার বিরুদ্ধে দিরাই থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পৌর শহরের আয়লাবাজ এলাকায় সনির নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন দিরাই থানার এসআই শাহ আলম এবং এএসআই দিবাস চন্দ্র দাস সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম মাদকের বিস্তার রোধে এবং মাদক ব্যবসায়ীদের নির্মূল করতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সনি মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ একাধিক চুরির মামলা রয়েছে।

সুমন রহমান / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad