কানাইঘাটে পুলিশের অভিযানে দুই মামলার সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে দুইটি সাজা পরোয়ানাভুক্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টা ৫ মিনিটে উপজেলার গাছবাড়ি এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুমারা বেগম কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার হারুন রশিদ এর স্ত্রী। তিনি কানাইঘাট থানার সিআর-২১/২৫ ও সিআর-৫৭/২৪ নম্বর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। অভিযানে এসআই জহিরুল ইসলাম ভূঁইয়া, এসআই হাফিজুর রহমান ও এএসআই একেএম জিয়াউল হকসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: