হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৫/০৯/২০২৬ ১৯:৪৫:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার মূল আসামি কাওসার ভূঁইয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার সন্ধ্যা (৫ সেপ্টেম্বর) ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯। এরআগে সকাল সাড়ে ৯ টার দিকে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলী রাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। গ্রেফতার কাওসার ভূঁইয়া চুনারুঘাট উপজেলার আলী রাজাপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে। 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  মামলার আসামী ও ধর্ষিতা প্রতিবন্ধী নারী একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত কাওসার ভূঁইয়া দীর্ঘদিন ধরে তাঁকে অশ্লীল কথাবার্তাসহ উত্ত্যক্ত করে আসছিলেন। গত ২১ মে রাত আনুমানিক আড়াইটার দিকে ভিকটিম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইর হয়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা কাওসার তাঁর মুখ চেপে ধরে বসতবাড়ির পাশে একটি আম গাছের নিচে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন। ধষিতার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে আসামি পালিয়ে দেন। এ ঘটনায় ধর্ষিতার বোন বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিষয়টি আমলে নিয়ে র‌্যাব- ৯ ছায়া তদন্ত শুরু করে। আসামিকে গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি দল শনিবার সকালে অভিযান চালিয়ে পলাতক আসামি কাওসার ভূঁইয়াকে গ্রেফতার করে।

র‌্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনে ব্যবস্থা নিতে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফয়সল চৌধুরী /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad