১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: ছাতকে এমপি মিলন

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবে না: ছাতকে এমপি মিলন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৫/০৯/২০২৬ ১৯:৫৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক শহরে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নির্ধারিত স্থানে রাখাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।তিনি বলেছেন, ১৮ বছরের কম বয়সী কোনো চালক গাড়ি চালাতে পারবে না। কেউ এ নিয়ম অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ছাতক শহরে ‘যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, ছাতক শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা, পয়েন্ট এলাকাসহ বিভিন্ন স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা যত্রতত্র না রেখে নির্ধারিত স্থানে রাখতে হবে। গাড়িচালক ও যাত্রীদের সুবিধার্থে সিএনজি স্ট্যান্ডের আরও উন্নয়ন করা হবে। স্ট্যান্ডে মাটি ভরাট, টয়লেট নির্মাণ, যাত্রী ছাউনি এবং সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, শহরে ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা প্রয়োজন। এ জন্য গাড়িচালক, মালিক, শ্রমিক সংগঠন এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন্ত, ট্রাফিক টিএসআই বাবুল আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুল।

এ ছাড়া সিএনজি চালিত অটোরিকশা সমিতির মকবুল হোসেন ও ফজলু মিয়া, ব্যাটারিচালিত অটোরিকশা সমিতির আশরাফুল হক খেলন ও ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট শ্রমিক নেতারা বক্তব্য দেন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ডা. আফসার উদ্দিন, ব্যবসায়ী কমিটির সভাপতি সাইদুল আলম মধু, বিএনপি নেতা আব্দুস সালাম নোমান, জাহেদুল ইসলাম আবাব, মাওলানা আব্দুল আহাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিএনপি নেতা মো. মনির উদ্দিন, কামাল উদ্দিন, কুতুব উদ্দিন, খায়ের উদ্দিন, আবুল হোসেন, রাসেল মাহমুদ, ফয়জুল আহমদ পাবেল, নোমান ইমদাদ কানন, ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষক মাহবুব হোসেন, এস এম সায়েম আহমদ, মাহবুবুল আলম, সাংবাদিক মোশাররফ হোসেন, সাকির আমিন, তানভীর আলম জাকির, জামরুল ইসলাম রেজা, শ্রমিক সংগঠনের ফয়ছল আহমদ, সাজিদুর রহমান, রুয়েল আহমদ, সিরাজ মিয়া, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সরকারি ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

সুজন তালুকদার / নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad