প্রতিদ্বন্দ্বীর ভোট বর্জন
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ’র বিশাল জয়
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি ১,৭২,০০০ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬,০০০ ভোট।
এদিকে, বেলা বাড়ার সাথে সাথে ভোট কারচুপির অভিযোগ এনে বিকেলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসীমউদ্দীন। ফেসবুক লাইভে এসে তিনি কেন্দ্র থেকে ব্যালট ছিনতাই ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ তোলেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ৪১০,৫৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: