সিলেটে বর্ণাঢ্য আয়োজনে প্রবাসী সম্মাননা অনুষ্ঠিত
Led Bottom Ad

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে প্রবাসী সম্মাননা অনুষ্ঠিত

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/১২/২০২৫ ১২:১৫:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য ও ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর ক্বিন ব্রিজ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সকাল ১০টার দিকে ক্বিন ব্রিজ থেকে শুরু হওয়া র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে শেষ হয়। র‍্যালিতে প্রবাসী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ, সিলেট জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

র‍্যালি শেষে সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সফল প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশে কর্মরত ও সাফল্যের স্বাক্ষর রাখা প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এছাড়া একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই প্রবাসী সম্মাননা অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীরা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের অবদানকে সম্মান জানানো এবং দেশের উন্নয়নে তাদের ভূমিকা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad