বিএনপিকে ট্যাগিং করাই ছিল জামায়াতের রাজনীতি : রাশেদ খান
জামায়াত প্রকৃতপক্ষে মুখে মুখে গণহত্যার বিচারের কথা বললেও, বিএনপিকে ট্যাগিং করাই ছিল তাদের রাজনীতি। আজকে অন্তত কিছুটা প্রশান্তি লাগছে যে জামায়াতের মিথ্যাচার পরাজিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।
রাশেদ খান পোস্টে লেখেন, ‘জামায়াত-এনসিপি মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে দিয়েছিল যে বিএনপি সরকার গণহত্যার বিচার করবে না! কিন্তু ওবায়দুল কাদেরসহ খুনিদের ফাঁসির রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, বিএনপি সরকার অপরাধীদের বিচারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’
‘যেখানে গণহত্যার বিচারে জামায়াতের সহযোগিতা কাম্য ছিল, সেখানে উল্টো আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুধু ভোটের রাজনীতির জন্য খুনিদের সাধারণ ক্ষমা ঘোষণা করে গণহত্যার বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামায়াত।
রাশেদ খান লেখেন, ‘আমি ধন্যবাদ জানাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামাসহ পুরো প্রসিকিউশন টিমকে, যারা অক্লান্ত পরিশ্রম করে তথ্য-উপাত্ত সংগ্রহ করার মাধ্যমে খুনিদের বিরুদ্ধে রায় প্রদানে সহযোগিতা করেছে।’
পরিশেষে আমি জামায়াতকে বলব, ১৯ সেপ্টেম্বরের লং মার্চ থেকে এত দিন গণহত্যার বিচার নিয়ে বিএনপি সরকারকে মিথ্যা ট্যাগিং করার জন্য জাতির কাছে দুঃখ প্রকাশ করুন।
রত্না বাউরী
মন্তব্য করুন: