এবার কাউন্টিতে খালেদের বাজিমাত

এবার কাউন্টিতে খালেদের বাজিমাত

প্রথম ডেস্ক

১৬/০৯/২০২৬ ১১:৪২:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনিংসে ৫ উইকেট পাওয়ার পর বল দেখাচ্ছেন খালেদ।

হাসান মাহমুদ দেশে ফেরায় মন খারাপ হয়েছিল কেন্টের। তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দলটি বাস্তবতা মেনে নিয়ে জানিয়েছিল, আস্থা রাখছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদের ওপর।

সেই আস্থার প্রতিদান দিলেন খালেদ। ক্যান্টারবেরিতে দুর্দান্ত বোলিং করে দলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছেন বাংলাদেশি পেসার। ল্যাঙ্কারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। তার আগুনে বোলিংয়ে ১৬১ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ।

কেন্টের উইকেট উদযাপনের শুরুটাও এনে দেন খালেদেই। কিটন জেনিংসকে আউট করে ল্যাঙ্কারশায়ারের উদ্বোধনী জুটি ভেঙে দিয়ে। পরে  শিকার করেছেন—রকি ফ্লিনটপ, ম্যাটি হার্স্ট, টম বেইলি ও জেমস অ্যান্ডারসনকে। ৫ ‍উইকেট নিতে রান খরচ করেছেন ৪২। এর আগে কাউন্টির অভিষেকে ডার্বিশায়ারের বিপক্ষে নেন ৩ ‍উইকেট।

খালেদ ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিলেও কেন্ট সুযোগটা নিতে পারেনি। কেননা নিজেদের ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে ৭ উইকেটে ১৫১ রান করে। প্রতিপক্ষের থেকে এখনো ১০ রানে পিছিয়ে তারা। কেন্টকে লিড এনে দেওয়ার দায়িত্ব এখন জ্যাক ক্রলির কাঁধে।

ওপেনিংয়ে নেমে ৬৮ রানে অপরাজিত আছেন ইংল্যান্ডের ব্যাটার। আজ দ্বিতীয় দিন তাকে সঙ্গ দিবে ৮ রান অপরাজিত থাকা ম্যাট মিলনেস। ল্যাঙ্কারশায়ারের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন ও বেইলি।

এর আগে জাতীয় দলের ডাকে দেশে ফেরা হাসান কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন। তার সেরা বোলিং ৬৯ রানে ৬ ‍উইকেট।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad