খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা
সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ নিরাপদ ও শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী। এছাড়া সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা ও শহিদ আহমদ চেয়ারম্যান, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক ও এডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য এবং সুস্থ জীবনে প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের মধ্যে নতুন আশা, উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের গণতন্ত্র, শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: