‘নতুন বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তন হতে হবে’
Led Bottom Ad

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

‘নতুন বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তন হতে হবে’

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/১২/২০২৫ ২৩:২৬:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তিত হতে হবে। নিজে পরিবর্তন না হলে অন্যকে পরিবর্তনের চেষ্টা বৃথা হয়ে যাবে।”

বুধবার (২৪ ডিসেম্বর) বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের মাসিক অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় বিভাগীয় কমিশনার সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে— কৃষি জমিতে সঠিকভাবে সার প্রয়োগে কৃষকদের সচেতন করা, সেচ প্রকল্পের চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, ক্ষুদ্র খামারি ও দেশীয় জাতের গরুর জন্য পরিকল্পিত ব্রিডিং কর্মসূচি গ্রহণ, শীতকালীন সবজির বাজারদর সহনীয় রাখা, পাসপোর্ট অফিসের আশপাশে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা, মডেল মসজিদে বিদ্যুৎ ব্যবহার ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিশ্চিত করা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় অপ্রয়োজনে গাছপালা কাটা থেকে বিরত থাকা।

সভায় আরও জানানো হয়, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের বই আগামী ১ জানুয়ারি বিতরণ করা হবে। পাশাপাশি ২৫ ডিসেম্বর বড়দিন ও ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারী ও নতুন ভোটারদের সচেতনকরণ কার্যক্রমও চলমান রয়েছে।

সভাটি অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad