সিলেটের করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও এসএমপি কমিশনারের মতবিনিময়
Led Bottom Ad

সিলেটের করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও এসএমপি কমিশনারের মতবিনিময়

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/১২/২০২৫ ২০:২৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় করিম উল্লাহ মার্কেটের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদাৎ হোসেন, সহকারী কমিশনার (ক্রাইম-২) জমশেদ আলম, করিম উল্লাহ মার্কেটের স্বত্বাধিকারী সানা উল্লাহ ফাহিম ও কুদরত উল্লাহ ফায়ের।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল ওদুদ পাবেল। সভা পরিচালনা করেন কার্যকরী কমিটির সদস্য মো. মুরাদুজ্জামান চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন মার্কেট ম্যানেজার মো. জামাল মিয়া, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শাহজাহান কবির, যুগ্ম সম্পাদক ইফফাত জাহান শুভ, সিনিয়র সদস্য মোশাররফ হোসেন ও রফিকুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ীরা।

মতবিনিময় সভায় বক্তারা ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার, চুরি-ছিনতাই প্রতিরোধ, যেকোনো ধরনের হয়রানি রোধ, বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ ও ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরলে পুলিশ কর্মকর্তারা তা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad