কানাইঘাটে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
Led Bottom Ad

কানাইঘাটে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

২৪/১২/২০২৫ ২০:১৯:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট জেলার কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের রাস্তা নির্মাণে অনিয়ম ও অনুমোদিত নকশা উপেক্ষা করে ভিন্ন স্থানে প্রকল্প বাস্তবায়নের অভিযোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন গ্রামবাসী।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের সাধারণ বাসিন্দারা এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের বুরহান উদ্দিন রোড থেকে লালারচক গ্রামের রাস্তা নির্মাণ প্রকল্প (আইডি: ৬৯১৫৯৫০৩৪) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি কর্তৃক বাস্তবায়ন করা হচ্ছে। তবে অনুমোদিত নকশা ও নির্ধারিত অ্যালাইনমেন্ট অনুসরণ না করে ভিন্ন স্থানে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় ওয়ার্ড সদস্য ওলিউর রহমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাশ কাটিয়ে নিজের সিদ্ধান্তে রাস্তার অবস্থান পরিবর্তনের নির্দেশ দেন। সার্ভে, নকশা ও বাস্তবায়ন সংক্রান্ত কোনো তথ্য চেয়ারম্যান কিংবা সংশ্লিষ্টদের জানানো হয়নি। উপজেলা এলজিইডি অফিস থেকেও সঠিক তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হলেও কোনো তদন্ত বা কাজ স্থগিতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রকল্পের প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি সরকারি অর্থের অপব্যবহারের আশঙ্কা তৈরি হয়েছে।

গ্রামবাসী জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত সরেজমিন তদন্ত, অনুমোদিত অ্যালাইনমেন্ট যাচাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad