কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে ইউপি সদস্য আটক
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২৪/১২/২০২৫ ২০:১৪:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারের চলমান ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন কোম্পানীগঞ্জ থানাধীন উত্তর ঢালারপাড় এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে আলী আকবর (৫৩)। তিনি ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

পুলিশ জানায়, আলী আকবরকে কোম্পানীগঞ্জ থানার মামলা নং–০৫ (তারিখ: ০৩/০৯/২০২৪) অনুযায়ী আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধিত ২০১৯)-এর ৪/৫ ধারায় আটক দেখানো হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সরকারের অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর আওতায় বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আলী আকবরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad