সিলেটে সাড়ে চার লাখ টাকার ভারতীয় কেনুসহ চোরাকারবারি গ্রেফতার
Led Bottom Ad

শাহপরাণ থানা পুলিশের অভিযান

সিলেটে সাড়ে চার লাখ টাকার ভারতীয় কেনুসহ চোরাকারবারি গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/১২/২০২৫ ১৬:২২:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীর শাহপরাণ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় কেনুসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। এ সময় কেনু বহনকারী দুটি পিকআপ জব্দ করা হয়। পরে গাড়ি তল্লাশি করে ১২০ ক্যারেট ভারতীয় কমলা (কেনু) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে শাহপরাণ থানাধীন মুরাদপুর চেকপোস্টে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি চক্রের সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার ফেনাইকোনা আড়কান্দি গ্রামের আতাউর রহমানের ছেলে ইকরামুল হক রানা (১৮)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত কেনু অবৈধভাবে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল। এ ঘটনায় শাহপরাণ থানা পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান রোধে মহানগরজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad