কানাইঘাটে ৬টি বারকি নৌকা গুড়িয়ে দিল প্রশাসন
Led Bottom Ad

লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন

কানাইঘাটে ৬টি বারকি নৌকা গুড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি,কানাইঘাট

২৪/১২/২০২৫ ১০:০৫:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে পাথরবোঝাই ৬টি ইঞ্জিনচালিত বারকি নৌকা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে লোভাছড়া কোয়ারীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে কোয়ারী এলাকার চিন্তারবাজার নামক স্থানে অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ৬টি ইঞ্জিনচালিত বারকি নৌকা গুড়িয়ে দেওয়া হয়। অভিযান টের পেয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিকরা তাদের নৌকা নিয়ে দ্রুত সরে পড়ে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার স্থানীয় গণমাধ্যমকে জানান, অবৈধভাবে পাথর উত্তোলন, পরিবহন ও মজুদ বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে পাথর পরিবহন, মজুদ ও ক্রাশার মেশিন কার্যক্রম বন্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বন্ধ থাকা লোভাছড়া পাথর কোয়ারী থেকে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শতাধিক ইঞ্জিনচালিত বারকি নৌকার মাধ্যমে প্রতিদিন শ্যালো মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে বলে অভিযোগ রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad