জকিগঞ্জে ট্রলির ধাক্কায় মসজিদের ইমামের মৃত্যু
Led Bottom Ad

জকিগঞ্জে ট্রলির ধাক্কায় মসজিদের ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৩/১২/২০২৫ ২২:১৮:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় দ্রুতগতির ট্রলির ধাক্কায় এক মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাওলানা বদরুল ইসলাম (৫৫) কাজলসার ইউনিয়নের কাজিরপাতন গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে। তিনি জগন্নাথপুর উপজেলার একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা বদরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে জকিগঞ্জ–সিলেট সড়কে উঠলে ট্রলিটি তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রলিটি জব্দে চেষ্টা চলছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad