সিলেট-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খেলাফত মজলিসের মুনতাসির আলী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি অধ্যক্ষ গৌছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ ও নির্বাহী সদস্য মাওলানা জাবের আহমদ।
এ রহমান
মন্তব্য করুন: