ওসমান হাদী হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
Led Bottom Ad

সিলেট অনলাইন প্রেসক্লাবের কর্মসূচি

ওসমান হাদী হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/১২/২০২৫ ২০:২৬:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে নগরীর শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে (কোর্ট পয়েন্ট) এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে এবং সহসভাপতি জহিরুল ইসলাম মিশুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, বিএনপির মহানগর সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু ও এবি পার্টি যুব বিভাগের সভাপতি তানজিল নাফি।

বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর। তিনি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে আজীবন সংগ্রাম করেছেন। ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়েছে তাকে। তার হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

এছাড়া বক্তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হামলা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অংশ নেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad