বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে ওসি গাজী মাহবুবুর রহমান বিশ্বনাথ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কথা জানান এবং এ কাজে স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মাওলানা শহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম ও সুজিত দেব।
এছাড়া বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খায়ের, সাবেক সভাপতি আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেল, দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী, কোষাধ্যক্ষ আব্দুস সালাম ও সদস্য বদরুল ইসলাম মহসিন এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান ও সদস্য কামরুল হাসান সভায় অংশ নেন।
এ রহমান
মন্তব্য করুন: