কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন ফার্মেসিকে অর্থদণ্ড
Led Bottom Ad

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন ফার্মেসিকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২২/১২/২০২৫ ২১:৩৭:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানা বাজার, টুকের বাজার, তেলিখাল বাজারের বিভিন্ন ফার্মেসী ও মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান সেম্পল জব্দ করা হয়। অভিযানে ওষুধ ও আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ফার্মেসির বিরুদ্ধে মোট বারো হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে ড্রাগ লাইসেন্স ছাড়া চলমান দুইটি ফার্মেসীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।


সোমবার(২২ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার। অভিযানের সময় সিলেটের  ড্রাগ সুপার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মো: শামীম হোসেন।


অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে  বাজারের অনেক ওষুধের দোকানি তাৎক্ষণিকভাবে তাদের দোকান বন্ধ করে পালিয়ে যান। 


কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার জানান, অভিযান পরিচালনার সময় অনেক ফার্মেসির মালিক দোকান বন্ধ করে চলে যায়। তাদের বিরুদ্ধেও জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সোহেল রানা

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad