সিলেটে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Led Bottom Ad

সিলেটে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

২২/১২/২০২৫ ১৬:৫২:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে নিজ বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার ইলাশকান্দি এলাকায় নবী উদ্দিনের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।


নিহত কলেজছাত্রী তাহমিনা আক্তার জেরিন (১৮) ছিলেন নগরীর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। জেরিনের বাবা নবী উদ্দিন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য।


এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, “দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করছে।”


পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য ও পরিবারের বক্তব্য অনুসন্ধানের পর জানা যাবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad