সিলেটে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক
Led Bottom Ad

ডাকাতির প্রস্তুতিকালে

সিলেটে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

প্রথম সিলেট প্রতিবেদন

২২/১২/২০২৫ ১১:৩৬:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আম্বরখানা ফাঁড়ি পুলিশ এয়ারপোর্ট থানাধীন চৌখিদেখী বাঁশবাড়ি গলির রংধনু-২০০/৬ নম্বর বাসায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে ২টি চাইনিজ কুড়াল, ৬টি রামদা, ৩টি বড় ছুরি, ৬টি লোহার পাইপ ও ১টি কাঠের রোলসহ ডাকাত দলের ৬ সদস্যকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একই রাত আনুমানিক পৌণে ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকা থেকে ডাকাত দলের মূলহোতা ইসতিয়ার রহমান রাজু (৩২)-কে গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন ইসতিয়ার রহমান রাজু (৩২), বাবর আহমেদ (৩৫), মোঃ জুয়েল (৩৪), শাহীদ উস সামাদ (৩৫), মোঃ সজীব হোসেন (২৭), রায়হান আহমেদ (৩৯) ও তানভীর মাহতাব (২৮)। তারা সিলেটসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। মামলা দুটি হলো মামলা নং-১৪, তারিখ-২১/১২/২০২৫, ধারা-৩৯৯/৪০২ (দণ্ডবিধি ১৮৬০) এবং মামলা নং-১৫, তারিখ-২১/১২/২০২৫, ধারা-১৯(১)/২০ (আর্মস অ্যাক্ট ১৮৭৮)।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মহানগরীতে অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad