সিলেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

অনিয়ম ও রাজস্ব ফাঁকির অভিযোগ

সিলেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

২১/১২/২০২৫ ২১:২০:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীর সিটি সুপার মার্কেট ও হকার্স মার্কেটে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু। অভিযানে সহায়তা করেন সিলেট বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জামাল হোসেন খান। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানের সঙ্গে র‌্যাব-৯ এর একটি দলও অংশ নেয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে পাইকারি দরে কসমেটিক্স সামগ্রী ও ভোগ্যপণ্যের দোকানগুলো তল্লাশি করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও ঠিকানা না থাকার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় চকলেটসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগও উঠে আসে।

অভিযানে অনিয়মের দায়ে—রেইনবো ট্রেডিংকে ৫০ হাজার টাকা, পলাশ এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, রজব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং মেসার্স বাবলা অ্যান্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ আরিফ মোর্শেদ মিশু বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad