জৈন্তাপুরে হাদী হত্যার বিচার চেয়ে ২ ছাত্রদল নেতা বহিস্কার
Led Bottom Ad

জৈন্তাপুরে হাদী হত্যার বিচার চেয়ে ২ ছাত্রদল নেতা বহিস্কার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২১/১২/২০২৫ ২০:১০:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে মিছিল করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সম্পাদককে বহিষ্কার করায় উপজেলা জুড়ে ছাত্র-জনতার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জৈন্তাপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 


তাৎক্ষনিক এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে এবং ক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। গত শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজকে বহিষ্কার করা হয়।


বিনা নোটিশে এমন কঠোর সিদ্ধান্তের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন বহিষ্কৃত সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজ। তিনি দাবি করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে হরিপুর বাজারে ছাত্র-জনতার আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে আমি ও আমার সভাপতি সুয়েব আহমেদ নৈতিক দায়িত্ববোধ থেকে অংশ নিয়েছিলাম। বিএনপির জাতীয় নেতৃবৃন্দ যেখানে হাদী হত্যার বিচার চেয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন, সেখানে তাদের অংশগ্রহণকে কেন্দ্র করে একটি পক্ষ ব্যক্তিগত আক্রোষ ও ষড়যন্ত্রমূলকভাবে এই বহিষ্কারাদেশ প্রদান করেছে বলে তিনি অবিমত ব্যক্ত করেন। কোনো প্রকার কারণ দর্শানো নোটিশ ছাড়াই এই সিদ্ধান্তকে তিনি সাংগঠনিক নিয়মবহির্ভূত ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন। 


উদ্ভূত পরিস্থিতি ও সুবিচারের আশায় তারা বিষয়টি সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের নজরে এনেছেন। দ্রুত এই আদেশ প্রত্যাহার না হলে সিনিয়র নেতাদের সাথে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে বহিষ্কারের সংবাদ ছড়িয়ে পড়লে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শনিবার রাতেই হরিপুর বাজারে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন উত্তেজিত ছাতদল নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা ৪৮ ঘন্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আলটিমেটাম দেন। অন্যদিকে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন দিনার জানিয়েছেন, তিনি জরুরী প্রয়োজনে সিলেটের বাইরে অবস্থান করছেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে বিষয়টি সম্পর্কে অবগত আছেন।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad