প্রাতঃভ্রমণ ক্লাব টিলাগড় সিলেটের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
বন্ধন, ভালোবাসা ও সংস্কৃতির অনন্য মিলনমেলা সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে সক্রিয় সংগঠন প্রাতঃভ্রমণ ক্লাব টিলাগড়, সিলেট-এর উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সদস্য বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল হাসিব।
ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম'র প্রাণবন্ত সঞ্চালনায় সিলেট সরকারি দুগ্ধ ও গবাদি জাত উন্নয়ন খামার, টিলাগড়, সিলেট-এর ট্রেনিং সেন্টারে, অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. লুৎফর রহমান, ডেপুটি ডিরেক্টর, সিলেট জেলা প্রজনন কেন্দ্র, বিশিষ্ট ছড়াকার ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ অধ্যাপক ফরিদুল হক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ সিলেট।
প্রাতঃভ্রমণ ক্লাবের পক্ষ থেকে প্রথমেই তাঁদের কে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিশেষ দাপ্তরিক ব্যস্ততার কারণে অনুপস্থিত ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ কাজী মুজিবুর রহমান,অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, প্রক্টর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথি হিসেবে শহীদুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর, জেলা দুগ্ধ খামার, সিলেট।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল জব্বার , সাবেক অধ্যক্ষ জিলাল উদ্দিন, উপাধ্যক্ষ বেলাল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক গাজী জহিরুল ইসলাম, অতিরিক্ত রেজিস্টার মোঃ শাহ আলম, অতিরিক্ত রেজিস্টার আতিকুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি ইউনিভার্সিটি কর্মকর্তা, সুমন রায়, নুরুল কাউসার জুয়েল, ইঞ্জিনিয়ার মামুন আকন্দ, সিলেট ছড়া পরিষদের সহ-সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন, বালুচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদ, শামীম আহমেদ, জহিরুল ইসলাম চৌধুরী। তাঁদের বক্তব্যে উঠে আসে প্রাতঃভ্রমণ ক্লাবের সামাজিক দায়বদ্ধতা, সুস্থ সংস্কৃতি চর্চা ও ঐক্যের শক্তির কথা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব আলমগীর হোসাইন এবং স্বাগত বক্তব্য রাখেন জামাল মিয়া, ডেপুটি এডিশনাল রেজিস্টার, মিনিস্ট্রি অফ এল জি আর ডি এন্ড কো-অপারেটিভস। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এক ব্যতিক্রমী পিঠা উৎসব। ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম-এর সহধর্মিণীর আন্তরিক উদ্যোগে ঘরোয়া নানা রকম ঐতিহ্যবাহী পিঠা পরিবেশন করা হয়, যা উপস্থিত অতিথি ও সদস্যদের মাঝে ভীষণ আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। পিঠার স্বাদে যেন মিশে ছিল গ্রামীণ বাংলার ঐতিহ্য ও ভালোবাসা।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্য, হাসি, স্মৃতিচারণ আর ভবিষ্যতের পথচলার দৃঢ় প্রত্যয়। প্রাতঃভ্রমণ ক্লাব টিলাগড়, সিলেট আবারও প্রমাণ করলো—এই সংগঠন শুধু হাঁটা বা ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি মানবিক, সাংস্কৃতিক ও সামাজিক বন্ধনের নাম।
তাহির আহমদ
মন্তব্য করুন: