অবৈধভাবে বালু উত্তোলন: কোম্পানীগঞ্জে ৮ জনের ছয় মাসের কারাদণ্ড
Led Bottom Ad

অবৈধভাবে বালু উত্তোলন: কোম্পানীগঞ্জে ৮ জনের ছয় মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২১/১২/২০২৫ ১৯:০৩:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বাংকার ও কালাইরাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধলাই নদীর বাংকার, কালাইরাগ ও ধলাই সেতুর নিচ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।


অভিযানকালে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নৌকাসহ আটজনকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মানিক মিয়া, মো. শাহ আলম, মো. রিফাত আহমেদ, সঞ্জয় সরকার, হেলাল আহমেদ, মো. হেলাল, মো. জলিল ও রফিকুল ইসলাম।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, বাংকার ও কালাইরাগ এলাকা থেকে নৌকার মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাঁদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোহেল রানা

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad