জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ
Led Bottom Ad

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২১/১২/২০২৫ ১৪:৫১:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের বিশেষ টাস্কফোর্স অভিযানে সাড়ে ১৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।


রোববার (২১ ডিসেম্বর) উপজেলার ৪ নম্বর বাংলা বাজার বালু–পাথর সাইট ও শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সকাল ১১টার দিকে বাংলা বাজার এলাকায় এবং দুপুর ২টার দিকে শ্রীপুর এলাকায় অভিযান চালানো হয়।


প্রশাসন সূত্র জানায়, অভিযানে ৪ নম্বর বাংলা বাজার এলাকা থেকে ১৩ হাজার ৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারি এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু পরে তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)-এর শ্রীপুর বিওপির একটি দল, জৈন্তাপুর মডেল থানার পুলিশ এবং প্রশাসনের অন্যান্য সদস্যরা অংশ নেন।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad