জকিগঞ্জে ২১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
Led Bottom Ad

জকিগঞ্জে ২১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২০/১২/২০২৫ ২১:২১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সপ্তাহখানেক আগে লটারির মাধ্যমে বদলি হয়ে সিলেটের জকিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন আব্দুর রাজ্জাক। যোগদানের পর থেকেই অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

চোরাচালান রোধ, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্তকরণ এবং ডাকাত গ্রেফতারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ০৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকা থেকে ২১ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি হলেন পশ্চিম মাদারখাল গ্রামের মৃত সরকুম আলীর পুত্র দুলাল আহাম্মদ (২৮)।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, “জকিগঞ্জ থানার আইনশৃঙ্খলা স্বাভাবিক ও সুন্দর রাখার পাশাপাশি চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad