সিলেটের মাদ্রাসা ছাত্র ইবনে আব্বাস লিমন দশদিন ধরে নিখোঁজ
Led Bottom Ad

সিলেটের মাদ্রাসা ছাত্র ইবনে আব্বাস লিমন দশদিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২০/১২/২০২৫ ১৬:৫৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাদ্রাসা ছাত্র ইবনে আব্বাস লিমন (১৩) নিখোঁজ হয়ে গেছে। সে গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দী গ্রামের রেশাদ আহমদ রেশাইয়ের ছেলে। লিমন সিলেট নগরের খাসদবীর জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, লিমন গত ১০ ডিসেম্বর (বুধবার) রাত ৯টায় মাদরাসার মাঠ থেকে নিখোঁজ হয়। এরপর পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তাকে খুঁজে পাননি।

নিখোঁজ হওয়ার পর লিমনের মা ফারহানা বেগম কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৩৮১) করেছেন।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, “আমরা এই ছেলের সন্ধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে তাকে সুস্থ অবস্থায় তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া যায়।”

পরিবার সবার কাছে সহযোগিতা কামনা করেছেন। কেউ যদি ইবনে আব্বাস লিমনকে দেখেন বা তার অবস্থান সম্পর্কে জানেন, তারা নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করতে পারেন: তানভীর আহমদ: ০১৭২৪-৪৬১৮৯২ (অভিভাবক), ০১৩০৬-১৬৯৬৭৮, ০১৮৮৬-৯৪১৭৫৩।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad