পনিটুলায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব ২৫–২৭ ডিসেম্বর
Led Bottom Ad

পনিটুলায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব ২৫–২৭ ডিসেম্বর

প্রথম সিলেট প্রতিবেদন

২০/১২/২০২৫ ১৬:৪৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরম শ্রদ্ধাভাজন পিতৃ দেবতা স্বর্গীয় শক্তিপদ দত্ত ও পূর্বপুরুষদের আত্মার সদগতির উদ্দেশ্যে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় এই ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হবে।

মহোৎসবের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় রয়েছেন গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি এবং শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ অনুষ্ঠিত হবে। এতে পরিবেশনায় থাকবেন বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল)। রাত ৯টায় একই শিল্পীর পরিবেশনায় শুভ অধিবাস সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে।

২৬ ডিসেম্বর শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। এদিন দুপুর ১টায় মহাভোগারতি দর্শন এবং দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।

শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে অংশ নেবেন— শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল), পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত রূপম ধর (বালাগঞ্জ, সিলেট); শ্রীযুক্ত অধীর ভৌমিক (নেত্রকোনা); শ্রীযুক্ত নেপাল তালুকদার (দুসকি, সিলেট); শ্রীযুক্ত রাজীব দে (জগন্নাথপুর, সুনামগঞ্জ)।

২৭ ডিসেম্বর শনিবার সকাল ৭টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি ঘটবে।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজের পাশাপাশি সুমিতা দত্ত, ডা. জন্মেজয় দত্ত (শংকর), ডা. শান্তনু দত্ত (সৌরভ), জয় জয়ন্তি দত্ত, দেবযানী দত্ত ও নবনীতা দত্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad