জৈন্তাপুরে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা, ডাম্পার চালককে কারাদণ্ড
Led Bottom Ad

পরিবেশ রক্ষায় অভিযান

জৈন্তাপুরে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা, ডাম্পার চালককে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৯/১২/২০২৫ ২০:১৮:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় হরিপুরের উমনপুর এলাকায় ভোররাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডাম্পার চালককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তবে অন্য একটি স্থানে অবৈধভাবে মাটি কাটার সময় চালককে হাতেনাতে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, "আইনের দৃষ্টিতে সবাই সমান। পরিবেশ ধ্বংসকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও আমরা সতর্ক রয়েছি।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, "পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবৈধভাবে পাহাড়, বালু বা মাটি কাটার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না—সে যত প্রভাবশালীই হোক। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন জনগণ ঐক্যবদ্ধ হলে পরিবেশ ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।"

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad