উসমান হাদিকে হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Led Bottom Ad

উসমান হাদিকে হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/১২/২০২৫ ২০:১৩:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাইযোদ্ধা শরিফ উসমান হাদির উপর হামলার প্রতিবাদে সিলেট মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা, বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু’র সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সভাপতি শাহীন আহমদ, তিনি বলেন, "আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে শরিফ উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে এবং যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত শরিফ উসমান হাদির হত্যার বিচার নিশ্চিত হবে না, ততক্ষণ পর্যন্ত ছাত্রশিবিরের আন্দোলন চলমান থাকবে।"

তিনি আরও বলেন, "যারা এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং যারা দেশের সুষ্ঠু স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত, তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।"

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি সিদ্দিক আহমদ। এছাড়াও মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad