হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
Led Bottom Ad

হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

১৯/১২/২০২৫ ১৮:৪৭:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেটের গোলাপগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি চৌমুহনী থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনীতে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।


পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী।সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিন রায়হান, শ্রমিক জমিয়ত সিলেট জেলা দক্ষিণের ইঞ্জিনিয়ারিং সম্পাদক আব্দুল কাদির জাকির, গোলাপগঞ্জ পৌর যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবু সালেহ উসমান, সহ-সভাপতি নাঈম আহমদ ও আহমদ মাজিদ, সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ জায়েদ এবং প্রচার সম্পাদক শামসুল হুদা মামুন।

এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী সংগঠক। তাঁর হত্যাকাণ্ড জাতির জন্য গভীর বেদনার। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য হুমকি। দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad