জিন্দাবাজারের পাঁচ পীরের মাজার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
Led Bottom Ad

জিন্দাবাজারের পাঁচ পীরের মাজার থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/১২/২০২৫ ১৮:৫৬:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীর ব্যস্ত জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজার থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে মাজার প্রাঙ্গণে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি কোতোয়ালী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad