সিলেট নগরীর কোটি টাকার ফুটওভার ব্রিজ অকার্যকর
Led Bottom Ad

মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপের আড্ডায় পরিণত

সিলেট নগরীর কোটি টাকার ফুটওভার ব্রিজ অকার্যকর

প্রথম সিলেট প্রতিবেদন

১৬/১২/২০২৫ ১৩:৫৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট নগরীর ফুটওভার ব্রিজগুলো এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মিত এসব ব্রিজ শুরু থেকেই সাধারণ মানুষের তেমন কোনো কাজে আসেনি। অধিকাংশ মানুষ ঝুঁকি নিয়ে নিচের সড়ক দিয়েই চলাচল করছেন।

সরেজমিনে দেখা গেছে, বন্দরবাজার, টিলাগড়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট এবং হুমায়ুন রশীদ চত্বরের ফুটওভার ব্রিজগুলোতে মানুষের চলাচল নেই বললেই চলে। ব্রিজের সিঁড়ি ও পাটাতনে জমেছে ময়লা-আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ। রাতে এগুলো মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপের আড্ডায় পরিণত হচ্ছে।

সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর চারটি ফুটওভার ব্রিজ নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে ২০১৬ সালে বন্দরবাজারে প্রথম ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। পরবর্তীতে টিলাগড়, হুমায়ুন রশীদ চত্বর ও শাবিপ্রবি গেটে আরও তিনটি ব্রিজ নির্মিত হলেও সেগুলোও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

নগরবাসীর অভিযোগ, সড়কের প্রশস্ততা ও যানবাহনের গতি বিবেচনা না করেই এসব ব্রিজ নির্মাণ করা হয়েছে। যথাযথ পরিকল্পনা ও তদারকি না থাকায় সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে মনে করছেন তারা।

তবে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, জনগণের দাবির প্রেক্ষিতেই ফুটওভার ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে। কিন্তু বর্তমানে এগুলো ব্যবহার না হওয়ায় বিকল্প ব্যবস্থাপনা ও তদারকির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad